হোম > সারা দেশ > রাজবাড়ী

পাসপোর্টের জন্য ৭ মাস ঘুরে ‘দালালকে’ পুলিশে দিলেন ভুক্তভোগী 

রাজবাড়ী প্রতিনিধি

অতিরিক্ত টাকা নিয়েও পাসপোর্ট করে না দেওয়ায় অভিযোগে তছির খান (৩৫) নামে এক দালালকে পুলিশে দিয়েছেন ভুক্তভোগী। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী শহরের আলাদীপুর এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার তছির খান আলাদীপুর এলাকার বাসিন্দা ও পাসপোর্ট অফিসের সামনে ভেনাস ফার্মেসি নামে তাঁর ওষুধের দোকান রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হলেন—রাকিব হোসেন মৃধা। তিনি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাড়াল গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগী রাকিব হাসান আজকের পত্রিকাকে জানান, ২০২২ সালের ১০ জুলাই তিনি পাসপোর্ট করার জন্য রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে তছির খানের ফার্মেসির সামনে অবস্থান করছিলেন। ওই সময় তছির খান তাঁর সঙ্গে সখ্যতা গড়ে তুলে এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট করে দেবেন বলে আশ্বস্ত করেন। এ জন্য তিনি ১৫ হাজার টাকা দাবি করে। রাকিব ওই দিনই সাড়ে ১২ হাজার টাকা তছির খানকে দেন। বাকি টাকা পাসপোর্ট পাওয়ার পর দেবেন বলে জানান। পরে ১৮ জুলাই পাসপোর্ট আনার জন্য গেলে অভিযুক্ত আরও কিছুদিন সময় চান। সে সময় অতিবাহিত হলেও পাসপোর্ট দিতে না পারায় ভুক্তভোগী তাঁর টাকা ফেরত চান। কিন্তু তছির খান টাকা না দিয়ে নানান টালবাহানা শুরু করে। 

ভুক্তভোগী আরও জানান, বৃহস্পতিবার সকালে তছিরের কাছে পুনরায় টাকা ফেরত চাইতে গেলে, একই রকম টালবাহানা শুরু করেন। এ সময় ভুক্তভোগী আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে, তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তছির। এ সময় ভুক্তভোগী স্থানীয়দের সহায়তায় তছিরকে আটক করে পুলিশে দেন। 

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান করা হয়েছে।’

পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা-মারধর, ভিডিও মুছে ফেলার অভিযোগ

কোটি টাকা আত্মসাতের অভিযোগ: উধাও ডাকঘরের লেটার রাইটার

তিন দশকেও চালু হয়নি কেন্দ্রীয় বাস টার্মিনাল

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

রাজবাড়ীর পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্কুল ফাঁকির শাস্তি, লাগাতে হবে ৮০০ গাছ

দৌলতদিয়ার পদ্মার তীর: ভাঙনের ঝুঁকিতে ফেরিঘাট

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বৈধ কাগজপত্র ছাড়াই চলছিল এসবি সুপার ডিলাক্স

নিখোঁজ জামায়াতের কর্মীর দগ্ধ লাশ উদ্ধার