হোম > সারা দেশ > রাজবাড়ী

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যা মামলায় যুবদল নেতা আবুল হাশেম সুজনকে আদালতে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।

শনিবার বিকেল ৪টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. মহসিন হাসান আসামির জবানবন্দি লিপিবদ্ধ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর আসামি রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রিপনকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই লিটন সাহা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় সুজন ও চালক কামালকে আসামি করে মামলা করেন।

রাজবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রাসেল মোল্লা জানান, শুক্রবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার করিম ফিলিং স্টেশনে একটি জিপ গাড়ি আসে। গাড়ি থেকে নেমে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন পাম্পে দায়িত্বরত রিপন সাহাকে পাঁচ হাজার টাকার অকটেন দিতে বলেন। তেল নেওয়া শেষে টাকা পরিশোধ না করেই সুজন গাড়িতে উঠে চালককে দ্রুত গাড়ি চালানোর নির্দেশ দেন। টাকা নেওয়ার জন্য রিপন দৌড়ে গাড়ির কাছে গেলে তাঁকে চাপা দিয়েই গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

পরিদর্শক (তদন্ত) রাসেল মোল্লা আরও জানান, শনিবার বিকেলে আদালতে নিয়ে আসা হলে গাড়িচালক কামাল হোসেনের ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। পরে দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

রাজবাড়ীতে তরুণীকে ডেকে এনে দলবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

‘প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাচ্ছে পাংশার মানুষ’

রাজবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৪

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ীতে আ.লীগ কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা, ঝুলছে উদ্বোধনের ব্যানার

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে

ভোটারের চাপ কম, ভোটকক্ষে ঘুমিয়ে পড়েছেন প্রার্থীর এজেন্ট

তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

চরাঞ্চলে সাপের উপদ্রব, দুই বছরে আক্রান্ত ৩৭০