হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযানে চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় একটি ইটভাটার আগুন নিভিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল রোববার (১২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে হুলারহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর দায়ে ‘রাহি ব্রিকস’কে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশের ক্ষতি রোধে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন সম্পূর্ণ নিভিয়ে দেওয়া হয়। এ ছাড়া ‘মেসার্স অভি ব্রিকস’কে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল আসিফ ও ফারদীন মনীর অর্ণব। এ সময় পিরোজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল আসিফ বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে কেউ ইটভাটা পরিচালনা করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুরে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

নেছারাবাদে শিক্ষা প্রকল্পে ১৫ লক্ষাধিক টাকার কাজে নয়ছয়, এলজিইডির প্রত্যয়ন নিয়েও প্রশ্ন

এনসিপির ৬ জনের প্রশ্নের জবাব দিতেই বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট কেটে যায়: হাসনাত আবদুল্লাহ

সরকার গ্রামগঞ্জের মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভুয়া ফেসবুক আইডি থেকে সমকামিতার প্রস্তাবের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জনসচেতনতা বৃদ্ধিতে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া

স্বরূপকাঠি সরকারি কলেজে প্রবেশপত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের কাঠের পুল পুনর্নির্মাণ