হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

গ্রেপ্তারকৃত শিশির কর্মকার। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে বিস্ফোরক মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পান হাটখোলা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নেছারাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারকৃত শিশির কর্মকার নেছারাবাদ উপজেলার জগৎপট্টি গ্রামের অনিমেশ কর্মকারের ছেলে। তিনি দীর্ঘদিন সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির কর্মকারসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে নেছারাবাদ থানায় একটি বিস্ফোরক আইনে মামলা করা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে শিশির কর্মকারের ভাই রতন কর্মকার জানান, সোমবার সকালে পান হাটখোলা থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, তাঁর ভাই নির্দোষ এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এ প্রসঙ্গে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, একটি বিস্ফোরক আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে পিরোজপুর আদালতে পাঠানো হবে।

পিরোজপুরে সালিস শেষে হামলা, আহত ৪

পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

নেছারাবাদে উপজেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

জরাজীর্ণ ভবন ও ওষুধ সংকটে নেছারাবাদের কমিউনিটি ক্লিনিক, ব্যাহত স্বাস্থ্যসেবা

ভান্ডারিয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মায়ের অগোচরে খালে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

ভেলুয়া নদীতে ভেলাবাইচ, উৎসবের আমেজ

মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার

স্বাধীনতাযুদ্ধে শহীদ জিয়ার অবদান অসামান্য: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

নেছারাবাদে ভয়াবহ বিদ্যুৎ-সংকট, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক