হোম > সারা দেশ > পিরোজপুর

ইন্দুরকানীতে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি 

হাবিবুল্লাহ মোল্লা। ছবি: সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুল্লাহ মোল্লা (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার টগড়া এলাকায় ইন্দুরকানী ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রিফাত নামের নবম শ্রেণির আরেক শিক্ষার্থী আহত হয়। আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হাবিবুল্লাহ মোল্লা ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া এলাকার বারেক গাজীর ছেলে। সে ইন্দুরকানী মেহেরুনেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নিহত হাবিবুল্লাহর খালু জাহাঙ্গীর আলম বলেন, হাবিবুল্লাহ শেখার জন্য ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নিয়ে পাড়েরহাট ওয়াপদা রোড থেকে ইন্দুরকানী উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় পেছনে তার সহপাঠী বসা ছিল। ইন্দুরকানী ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় দুজনকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক মো. আসিফ বলেন, গতকাল সন্ধ্যায় জেলা হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পিরোজপুরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নেছারাবাদে সাগরগামী জেলেদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

ভাঙা সেতুর ওপর সুপারিগাছ দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার

সন্তানের সামনে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্যাতন: সাবেক স্বামী গ্রেপ্তার

পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোচালক গ্রেপ্তার

পিরোজপুরে যুবলীগের মিছিলে ধাওয়া করে কর্মী আটক যুবদলের

পিরোজপুরে ‎ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সরকারি ভাতা পেতে ঘুষ নয়, অভিযোগের আহ্বান প্রতিমন্ত্রী সোহেল মনজুরের

পিরোজপুরে ঝড়ে গাছচাপায় একজনের মৃত্যু, সড়কে চলাচলে প্রতিবন্ধকতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার