হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে বাবার মৃত্যুর পরদিন চলে গেলেন ছেলেও

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে বাবার মৃত্যুর পরদিনই ছেলের মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর পরদিনই ঢাকার হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছেলে আরিফ হোসেনের। 

আরিফের ছোট ভাই মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর বাবা নুরুল ইসলাম (৬০) পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি সোমবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর সংবাদ শোনার পর স্ট্রোক করেন আরিফ। তাঁকে ঢাকার হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। 

আরিফের ৫ বছর বয়সী একটি মেয়ে আছে। মৃত্যুকালে আরিফ এক মেয়ে, স্ত্রী, মা, ভাই স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

দুপুরে কাউখালী বাসস্ট্যান্ড মসজিদের সামনে জানাজা শেষে ছোট বিড়ালজুরী গ্রামে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে ছেলের মরদেহ দাফন করা হয়। একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা

পিরোজপুরে ২৪ ঘণ্টায় ভর্তি ১৪ জন ডেঙ্গু রোগী

ভাঙনে বিপর্যস্ত ডুবি-কাটাখালী, এক দশকেও মেলেনি স্থায়ী সমাধান

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা দিয়ে নেছারাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সমাধান হওয়া ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনের ঘোষণা, ক্ষুব্ধ সংশ্লিষ্ট শিক্ষকেরা

পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক, তদন্ত কমিটি গঠন

ভান্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানের জানাজায় মানুষের ঢল

ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ