হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে গাছচাপায় শ্রমিকের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছচাপায় এক শ্রমিক মারা গেছেন। বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. মধু মোল্লা (৫০)। তিনি আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মধু মোল্লা পেশায় একজন গাছকাটা শ্রমিক। বুধবার দুপুরে ৪-৫ জন শ্রমিক মিলে গাছের গুঁড়ি ট্রলিতে তুলছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছের একটি গুঁড়ি মধু মোল্লার মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ বলেন, গাছের গুঁড়ি ট্রলিতে ওঠাতে গিয়ে মধু মোল্লা নামের এক গাছকাটা শ্রমিক নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ

মা-শিশুকে বেত্রাঘাত ও জমি দখলে সহযোগিতা, ২ বিএনপি নেতার পদ স্থগিত

বাবাকে কাদা-পানিতে চুবিয়ে হত্যা: আদালতে যাওয়ার পথে ছেলেকে হাতুড়িপেটা, হাসপাতালেও হামলাচেষ্টা