হোম > সারা দেশ > পটুয়াখালী

১২ হাজার মিটার কারেন্ট জালসহ ৬ জেলে আটক

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় নদীতে মা ইলিশ ধরার সময় ছয় জেলেকে আটক করেছে নৌ পুলিশ। গতকাল সোমবার রাতে তেঁতুলিয়া নদীর সৈয়দজাফর নামক এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়। বাকি তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযানে ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ট্রলার জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দ জাফর এলাকার মো. ইউনিসের ছেলে মো. আল আমিন (২৫), শাহজাহান খানের ছেলে মো. রাসেল খান (৩২) ও মো. মোস্তফা হাওলাদারের ছেলে মো. জহিরুল ইসলাম (২৪)।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস আজকের পত্রিকাকে বলেন, নিষেধাজ্ঞা চলাকালে মা ইলিশ ধরার সময় তেঁতুলিয়া নদীর সৈয়দজাফর এলাকায় অভিযান পরিচালনার সময় ট্রলার, জাল ও ছয় জেলেকে আটক করা হয়। তিনজনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের আজ মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাউফলে সেতুর কাজ থমকে আছে তিন বছর ধরে, ভোগান্তিতে হাজারো মানুষ

কলাপাড়ায় ইউএনওর নাম করে ইউপি চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

কলাপাড়ায় গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন, পটুয়াখালীতে যুবক আটক

নারী দিবস: পাপড়ির হাত ধরেই জীবনে এল গতি

‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক

নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ