হোম > সারা দেশ > পটুয়াখালী

দুমকীতে বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি 

মনিরুজ্জামান মনির। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।

মনির উপজেলার শ্রীরামপুরের ৩ নম্বর ওয়ার্ডের আলী হোসেন মীরার ছেলে।

নিহত ব্যক্তির স্বজনেরা জানান, গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে মনির নিহত পিয়ারার ঘরের পেছনের দরজা ভেঙে ঢোকেন। পরে ধর্ষণের পর হত্যা করেন। খবর পেয়ে ভোররাত সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ঘাতক মনিরকে আটক করে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, মনির এলাকার ত্রাস। সে মাদক কারবারি ও নেশাগ্রস্ত।

দুমকী থানার এসআই সজিব হোসেন জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে মনিরকে গ্রেপ্তার করেন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে বাদী হয়ে দুমকী থানায় হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

২২ কেজি ৭০০ গ্রামের কোরাল মাছ বিক্রি ৩০ হাজার টাকায়

তরমুজচাষির কাছে চাঁদা দাবির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

পটুয়াখালী লঞ্চঘাটে অভিযান, পাঁচ লঞ্চ থেকে শতাধিক তোশক জব্দ

বড় ভাইয়ের কাছে টাকার ভাগ চাইতে গিয়ে ভাতিজার হামলায় চাচা আহত

পটুয়াখালীতে চলছে রাখাইন সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব, কাল শেষকৃত্য

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত হাতাহাতি, আহত ১

লঞ্চের ধাক্কায় তরমুজবাহী ট্রলার ডুবে ২ শ্রমিকের মৃত্যু, লঞ্চের রুট পারমিট স্থগিত

সৈকতে যথেচ্ছ মোটরসাইকেল চালনা, ঝুঁকিতে পর্যটকেরা

পটুয়াখালীতে তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঈদের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকদের ঢল