হোম > সারা দেশ > পটুয়াখালী

মিটফোর্ডে সোহাগ হত্যা, পাথর নিক্ষেপকারীকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

মিটফোর্ড এলাকায় সোহাগের ওপর হামলার ঘটনার চিত্র। ইনসেটে সোহাগ। ছবি: সংগৃহীত

ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় অভিযুক্ত পাথর নিক্ষেপকারীকে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত (১৫ জুলাই) রাতে ঢাকার ডিবি পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকার ডিবি পুলিশের একটি দল রাতে সোহাগ হত্যা মামলার এক আসামিকে ইটবাড়িয়া থেকে ধরে নিয়ে গেছে।’

অন্যদিকে, ঢাকার ডিবি পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, এর আগে গ্রেপ্তার হওয়া অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়েই তারা রাতে পটুয়াখালীতে অবস্থান নেয়। পরে ইটবাড়িয়া এলাকার একটি বাসা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

সূত্রটি আরও জানায়, গ্রেপ্তার আসামিই ব্যবসায়ী সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিলেন। তবে এখনো গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

গ্রেপ্তার হওয়া আসামির দেওয়া তথ্য অনুযায়ী, আরও একজনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

ভূমিদস্যুদের বাধায় ধান লাগাতে না পেরে অঙ্কুরিত বীজের ঝুড়ি নিয়ে দশমিনার কৃষকের মানববন্ধন

দশমিনায় ৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক: সংস্কারের ১৫ দিন বাদেই খানাখন্দ, তদন্ত দাবি

কলাপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ

পবিপ্রবিতে চালু হচ্ছে ‘হেলথ সায়েন্স’ অনুষদ

পলাতক আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি

বাউফলে বিএনপির মিছিলে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিশ্ব সাপ দিবস: অ্যান্টিভেনম পেতে সাপের চাষ

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক