হোম > সারা দেশ > পটুয়াখালী

মাদক সরবরাহকারী বহিরাগত ৩ যুবককে পুলিশে দিল পবিপ্রবি কর্তৃপক্ষ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাদক সরবরাহ করার সময় তিন বহিরাগত যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার রাত ৯টার দিকে তাঁদের আটক করা হয়।

পবিপ্রবি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল হল পরিদর্শন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শের-ই-বাংলা হল-১-এ তল্লাশি চালানো হয়। এ সময় বহিরাগত তিন মাদক সরবরাহকারীকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নাজমুল, হাসান ও আবু বক্কর।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, আটক তিনজনের কেউ ক্যাম্পাসের নন বলে নিশ্চিত হয়ে রাতেই তাঁদের দুমকি থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন, কেনাবেচা বন্ধে তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।’

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ

মা-শিশুকে বেত্রাঘাত ও জমি দখলে সহযোগিতা, ২ বিএনপি নেতার পদ স্থগিত

বাবাকে কাদা-পানিতে চুবিয়ে হত্যা: আদালতে যাওয়ার পথে ছেলেকে হাতুড়িপেটা, হাসপাতালেও হামলাচেষ্টা