হোম > সারা দেশ > পটুয়াখালী

বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা, পটুয়াখালীতে দূরপাল্লার বাস বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীতে দূরপাল্লার যাত্রীবাহী বাসকে জরিমানা করায় গতকাল শুক্রবার মধ্যরাত থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ বেখেছে মালিকপক্ষ। হাতে গোনা কিছু বাস চললেও অধিকাংশ বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে সরাসরি পটুয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কারণে লোকাল বাসে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। এ কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট কাটতে হচ্ছে।

এর আগে দূরপাল্লার বাসগুলোতে বাড়তি ভাড়া আদায় করায় গতকাল রাতে পটুয়াখালী বাসস্টান্ডে মোবাইল কোর্ট বসিয়ে সাতটি বাস কোম্পানিকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

পটুয়াখালীতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে ঢাকার বাসযাত্রী ইকবাল হোসেন বলেন, ‘আমি আগেই সাকুরা পরিবহনে টিকিট কেটেছিলাম, আজ শনিবার সকালে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়ে বাসস্ট্যান্ডে এসে শুনি গাড়ি যাবে না। পরে টিকিটের টাকা আমাদের ফেরত দিয়েছে। মানুষকে এভাবে ভোগান্তি দেওয়া ঠিক নয়। এখন বরিশালের বাসে বরিশাল যাব, সেখান থেকে অন্য বাসে ঢাকায় ফিরব।’

এ বিষয়ে বাসমালিক, শ্রমিক ও টিকিট কাউন্টারের কেউ কথা বলতে রাজি না হলেও তাঁদের দাবি, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে ঢাকা গেলেও ঢাকা থেকে খালি বাস পটুয়াখালীতে আসতে হয়। এ কারণে মালিকের লোকসান হওয়ায় ঢাকা থেকে বাস না আসায় পটুয়াখালী থেকে যাত্রীরা ঢাকায় যেতে পারছেন না।

পটুয়াখালীতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা

তবে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় আমরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সঙ্গে কথা বলছি এবং সংশ্লিষ্ট বাস কোম্পানিগুলোর মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কাজ করছি।’

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

পবিপ্রবিতে উপাচার্যের অপসারণের দাবিতে ৮ম দিনের অবস্থান কর্মসূচি

কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

পবিপ্রবি: ভিসির সঙ্গে বৈঠকের পর হামলা

দশমিনায় প্রাথমিক প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় ফি আদায়ের অভিযোগ

পবিপ্রবিতে হামলা: বিএনপি ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

হানি ট্র্যাপে ফেলে প্রতারণার অভিযোগ, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

পবিপ্রবি: শিক্ষকদের ওপর হামলায় জড়িতরা এমপির অনুসারী

পবিপ্রবিতে শিক্ষকদের শাটডাউনে ডিফেন্স বন্ধ হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, একাডেমিক ভবনে তালা

পবিপ্রবিতে বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষক-কর্মকর্তাদের