হোম > সারা দেশ > পটুয়াখালী

ছাত্রলীগ নেতার ৫ ছাগল চুরি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

ফাইল ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. কামাল হোসেন জুয়েলের পাঁচটি ছাগল চুরি হয়েছে। চুরি হওয়া ছাগলের দাম প্রায় ৭০ হাজার টাকা বলে ধারনা করা হচ্ছে। আজ বুধবার উপজেলার মাধবখালি ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোল্লা মারুফ হোসেন।

ছাগলের মালিক ছাত্রলীগ নেতা মো. কামাল হোসেন জুয়েল বলেন, বুধবার দুপুরে তার বাবা মতলেব মিয়া ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পেছনে একটি খেতে নিয়ে যান। সন্ধ্যার আগে ছাগলগুলো বাড়িতে আনতে গিয়ে দেখেন একটি ছাগলও মাঠে নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও ছাগলগুলো পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বাড়ির পাশে কিছু বয়স্ক লোক দেখেছেন একটি অটোরিকশায় করে ছাগলগুলো দুর্বৃত্তরা নিয়ে গেছে। তারা বুঝতে পারেনি এ ছাগলগুলো আমাদের।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, মাধবখালী ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে ৫টি ছাগল চুরি হয়েছে। বিষয়টি আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ

মা-শিশুকে বেত্রাঘাত ও জমি দখলে সহযোগিতা, ২ বিএনপি নেতার পদ স্থগিত

বাবাকে কাদা-পানিতে চুবিয়ে হত্যা: আদালতে যাওয়ার পথে ছেলেকে হাতুড়িপেটা, হাসপাতালেও হামলাচেষ্টা