হোম > সারা দেশ > পটুয়াখালী

ভোট কেনার অভিযোগ তুলে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের বউবাজার এলাকায় আজ রোববার দুপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষে আহত ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাউফল উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও পরে সংঘর্ষে জড়ায় বলে জানা গেছে।

আহত নেতা-কর্মীদের মধ্যে ১৬ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন জামাল মৃধা (২২), আমিনুল ইসলাম (৩৭), জুয়েল (৩৩), নয়ন (১৭), লিমা জাহান (২৫), শাহজালাল (২০), সুজন (২৬), শহিদুল বেপারী (২৭), হাফেজ আনিসুর রহমান (৫৫), আমিনুল মাতব্বর (৩০), সোহাগ (৩০), সাইফুল (৪০), জিসান (২৫), সজিব (১৭), রোজিনা বেগম (৩০) ও দেলোয়ার গাজী। তাঁদের মধ্যে জামাল মৃধা গুরুতর আহত হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী ওই এলাকায় নির্বাচনী প্রচারে গেলে বিএনপির কয়েকজন সমর্থক ভোট কেনার অভিযোগ তুলে তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে জামায়াতের আরও কর্মীরা ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়।

এদিকে ঘটনার পর জামায়াতের নেতা-কর্মীরা পৌর সদরে একটি বিক্ষোভ মিছিল করেন। উভয় পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসনটিতে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সহিদুল আলম তালুকদার এবং জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন মো. শফিকুল ইসলাম।

কুয়াকাটা সৈকতে ভেসে এল ৮ ফুট দীর্ঘ মৃত ইরাবতী ডলফিন

একসঙ্গে জন্মানো ৫ শিশুকে লালন-পালনে আর্থিক সংকটে পরিবার

আম কুড়িয়ে নেওয়ায় দুই শিশুকে পিটিয়ে আহত

দশমিনায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বাউফলে ৪০টি ইয়াবাসহ দশম শ্রেণির শিক্ষার্থী আটক

কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়ল ৪০টি কোরাল, বিক্রি ১ লাখ ৭১ হাজারে

জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন

২২ কেজি ৭০০ গ্রামের কোরাল মাছ বিক্রি ৩০ হাজার টাকায়

তরমুজচাষির কাছে চাঁদা দাবির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

পটুয়াখালী লঞ্চঘাটে অভিযান, পাঁচ লঞ্চ থেকে শতাধিক তোশক জব্দ