হোম > সারা দেশ > পটুয়াখালী

বিকাশকর্মীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই, আটক ২ 

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে বিকাশের দুই কর্মীকে কুপিয়ে সাড়ে ১৬ লাখ টাকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা যায়নি।

আজ মঙ্গলবার উপজেলার নওমালা–দাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

আহতরা হলেন মো. মামুন (৩২) ও মো. হিরন (৩০)। এর মধ্যে মো. হিরনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে আটক ব্যক্তিরা হলেন প্রিন্স (২৩) ও সোহাগ (১৮)। তাঁরা বাউফল সদর ইউনিয়ননের সোমবাড়িরা বাজার এলাকার বাসিন্দা।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিকাশকর্মী মামুন ও হিরন পটুয়াখালী থেকে মোটরসাইকেলে বাউফল আসার পথে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় পৌঁছালে পাঁচ অস্ত্রধারী দুর্বৃত্ত গতিরোধ করে ১৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়।

পরে খবর পেয়ে বাউফল, দশমিন থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকা থেকে ছিনতাইকারী দুজনকে আটক করে।

এ বিষয়ে জেলা বিকাশের ব্যবস্থাপক গোবিন্দ চন্দ্রপাল বলেন, দুপুরে পটুয়াখালীর একটি ব্যাংক থেকে সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে হিরন ও মামুন নামে দুই কর্মী বিকাশ এজেন্টদের মধ্যে টাকা বিতরণের জন্য যাওয়ার পথে দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে বিকাশকর্মী হিরনকে কুপিয়ে মাথা ফাটিয়ে দেয় তারা।

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ

মা-শিশুকে বেত্রাঘাত ও জমি দখলে সহযোগিতা, ২ বিএনপি নেতার পদ স্থগিত

বাবাকে কাদা-পানিতে চুবিয়ে হত্যা: আদালতে যাওয়ার পথে ছেলেকে হাতুড়িপেটা, হাসপাতালেও হামলাচেষ্টা