হোম > সারা দেশ > পটুয়াখালী

মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন, পটুয়াখালীতে যুবক আটক

পটুয়াখালী প্রতিনিধি

ঘরে আগুন। ছবি: আজকের পত্রিকা

মাদকের টাকার জন্য পারিবারিক কলহের জেরে নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে পটুয়াখালী শহর থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ রোববার (৮ মার্চ) সকালে শহরের টাউন জৈনকাঠি এলাকার ১ নম্বর ওয়ার্ডের আউড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম বিশ্বজিৎ রয় বিশু। তিনি ওই এলাকার অতুল রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন এবং নির্যাতন করতেন। তাঁর অত্যাচারের কারণে স্ত্রী, সন্তান ও মা বাড়ি ছেড়ে ঢাকায় চলে গেছেন বলে জানা গেছে।

যুবক আটক। ছবি: আজকের পত্রিকা

আজ সকালে মাদকের টাকার জন্য পরিবারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে স্থানীয় লোকজন অভিযুক্ত বিশ্বজিৎকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগানো ব্যক্তি মাদকাসক্ত এবং তাঁকে বেঁধে রাখা হয়েছে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারী দিবস: পাপড়ির হাত ধরেই জীবনে এল গতি

‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক

নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি সহ্য করা হবে না: শ্রম প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

কুয়াকাটায় আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা

পবিপ্রবিতে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন