হোম > সারা দেশ > পটুয়াখালী

বঙ্গোপসাগরে ৩১ জেলেসহ ভারতীয় ২ ট্রলার আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে নৌবাহিনী। গতকাল মঙ্গলবার বিকেলে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি আটক করে। আটককৃতদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে। 

আজ বুধবার সকাল ১০টায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম। 

লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম বলেন, আটক জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।উল্লেখ্য মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

পবিপ্রবি ও ববির নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

মারামারি ও ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

শ্রমিক লীগ নেতাকে ধাওয়ার সময় ওলামা দলের নেতার দোকান-বাড়ি লুট, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া করলেন প্রকাশ্যে

ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসা: ৫ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী ১৭

বিতর্কিত ব্যক্তিকে পটুয়াখালী মেডিকেল কলেজে অধ্যক্ষ নিয়োগ, যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

পটুয়াখালী মেডিকেল কলেজ: কলেজে পদ নেই, তবু তিনি ‘উপাধ্যক্ষ’

সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু