হোম > সারা দেশ > পটুয়াখালী

ইউপি সদস্যের হাত-পা বেঁধে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ইউপি সদস্যর বাড়িতে ডাকাতি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

ওই ইউপি সদস্যের নাম মো. জাফর সিকদার। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানতে চাইলে ইউপি সদস্য মো. জাফর সিকদার বলেন, গতকাল দিবাগত রাত ২টার দিকে মুখোশ পরা ৯-১০ ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর পরিবারের সবার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। প্রায় ৪০ মিনিট ডাকাতি শেষে তারা চলে যায়।

মো. জাফর সিকদার জানান, তাঁর বাবা চার-পাঁচ মাস যাবৎ ক্যানসারে আক্রান্ত। তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে বিছানায় রয়েছেন। অসুস্থ বাবার জন্য ফ্রিজে রাখা ফলমূলও ডাকাতেরা খেয়ে গেছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি ইউনূস গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত, এলাকায় আতঙ্ক

কুয়াকাটা সৈকতে ভেসে এল ৫৬ ফুট দীর্ঘ মৃত বেলিন তিমি

দশমিনায় এনজিও কার্যালয়ে ঋণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর ছাত্রদলের হামলা

পবিপ্রবি ও ববির নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

মারামারি ও ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে