হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় ফিরোজসহ অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।

আজ রোববার রাত ৮টার দিকে বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে স্থানীয় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির সামনে থাকা সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনকে পাশে সরে যেতে বলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিছিল চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল ও আলোচনা সভা শেষে রাত ৮টার দিকে ফিরোজ বাজার ব্রিজ এলাকায় পৌঁছালে আলতাফ হোসেনের ছেলে সাদেকের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রের হামলায় ফিরোজসহ অন্তত পাঁচজন আহত হন।

আপেল মাহমুদ ফিরোজ অভিযোগ করেন, বাজার করার উদ্দেশ্যে ব্রিজের ওপর গেলে সাদেকের নেতৃত্বে রেদওয়ান, রানা, নয়নসহ ৮-১০ জন তাঁর ওপর হামলা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ৬২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে সাদেক হোসেন জানান, মিছিলে তাঁর বাবাকে আপেল ফিরোজ ধাক্কা দেওয়ায় পায়ের একটি নখ উঠে যায়। এ বিষয়ে ফিরোজের কাছে জানতে গেলে তিনি তাঁকে ঘুষি মেরে আহত করেন। পরে তিনি ফিরোজকে শুধু একটি ধাক্কা দিয়েছেন বলে দাবি করেন সাদেক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতি চাই: প্রতিমন্ত্রী নুরুল হক নূর

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক: নুরুল হক নূর

স্বামী-সহকর্মীদের সঙ্গে কুয়াকাটায়, ইজিবাইক উল্টে প্রাণ গেল চিকিৎসকের

হারানো স্বজনদের স্মরণে শ্মশান দীপালি উৎসব

পুকুরে পানি সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

নিখোঁজ কিশোরীর লাশ মিলল ডোবায়, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

২০০ শিক্ষার্থীর পাঠদান চলছে দুজন শিক্ষকে

বাউফলে স্যানিটারি কার্যালয়ের বেহাল দশা, মিলছে না সেবা

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

কলাপাড়ায় মোটরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের