হোম > সারা দেশ > পটুয়াখালী

রাস্তা নির্মাণসামগ্রীর ওপর মোটরসাইকেল পিছলে সাবেক সেনাসদস্য নিহত

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য আবু জাফর শাহিন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে দুমকীর লালখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সেনাসদস্য আবু জাফর শাহিন শেখ হাসিনা সেনানিবাসের সামনে ওষুধের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো তিনি ওষুধের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। দুমকীর লালখা ব্রিজ এলাকায় পৌঁছালে রাস্তায় ওপরে রাখা নির্মাণসামগ্রীর পাথরের ওপর পিছলে পড়ে মাথায় আঘাত পান।

আহত শাহিনকে পাশের শেখ হাসিনা সেনানিবাসের সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহিন উপজেলার মুরাদিয়ার সন্তোষদি গ্রামের মজিবর নেগাবানের ছেলে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা