হোম > সারা দেশ > পটুয়াখালী

পবিপ্রবিতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিদ্যুতায়িত হয়ে শফিকুর ইসলাম (৩৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন তিনজন। গতকাল শনিবার (১১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক মসজিদের পাশের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’ 

এ বিষয়ে নির্মাণাধীন ভবনের ঠিকাদার কামরুজ্জামান সোহাগ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সার্বক্ষণিক তাঁদের সঙ্গেই ছিলাম। আহতদের চিকিৎসা ব্যয় আমি বহন করব।’ 
নিহতের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার কামরুজ্জামান সোহাগ আরও বলেন, ‘সব দায়ভার আমিই বহন করব।’ 

জানা গেছে, নিহত শফিক উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে। আহতরা হলেন ইমরান হোসেন (২৫), মো. মনির (২৭) ও নজরুল (৩২)।

গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় নিচ থেকে ওপরে রড ওঠানোর সময় বৈদ্যুতিক সংযোগে আগুন ধরে যায়। এতে শফিকুর রহমান ওপর থেকে ছিটকে নিচে পড়ে যান এবং ইমরান হোসেন (২৫), মো. মনিরসহ (২৭) আরও একজন দগ্ধ হন। 

বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসক কর্মকর্তা এ টি এম নাসির উদ্দীন বলেন, ‘আহত শ্রমিকদের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’ 

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা