হোম > সারা দেশ > পটুয়াখালী

আওয়ামী লীগ নেতাকে ধরিয়ে দিলেন জামায়াত নেতা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. খোকন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলা জামায়াতের শ্রমবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তাঁকে পুলিশে ধরিয়ে দেন।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা খোকন হোসেনকে শুক্রবার দিবাগত রাতে বেতাগী সানকিপুর বাজারে চায়ের দোকানে আটক করেন জামায়াত নেতা তরিকুল ইসলাম। আটকের পর দশমিনা থানায় ফোন করে জানান। পরে থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

২০২২ সালের বেতাগী সানকিপুর ইউনিয়নে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলা, ভাঙচুর ও লুটপাটে বিএনপির শতাধিক নেতা কর্মী আহত হন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে খোকন হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ নেতা খোকনকে শুক্রবার দিবাগত রাতে চায়ের দোকানে জামায়াত নেতা তরিকুল ইসলাম আটক করেন। পরে পুলিশ জানতে পেরে তাঁকে নিয়ে আসে। বিএনপির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

৯ ঘণ্টায়ও খোঁজ মেলেনি তেঁতুলিয়া নদীতে নিখোঁজ যুবকের

দশমিনায় তেঁতুলিয়া নদীতে যুবক নিখোঁজ

পটুয়াখালীতে কুকুর হত্যার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২

পটুয়াখালীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গণঅধিকারের ইউনিয়ন কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০

বাউফলে বিদ্যালয়ের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

শিক্ষার্থীর সঙ্গে অফিস সহকারীর অশ্লীল ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত

কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন কলেজশিক্ষার্থী, সড়কে গেল প্রাণ