হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে লঞ্চে অজ্ঞাত শিশু উদ্ধার, অভিভাবকের খোঁজ মেলেনি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

লঞ্চে রেখে যাওয়া অজ্ঞাত শিশু। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে কালাইয়া-ঢাকা নৌরুটে চলাচলকারী ‘এমভি বন্ধন-৫’ নামের একটি দ্বিতল লঞ্চ থেকে অজ্ঞাতপরিচয়ের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির কোনো অভিভাবকের সন্ধান না পাওয়ায় বর্তমানে শিশুটি লঞ্চ স্টাফ ও কয়েকজন যাত্রীর যৌথ তত্ত্বাবধানে আছে।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চটি। যাত্রাপথে সন্ধ্যা ৬টার দিকে ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করে। এ সময় শিশুটির সঙ্গে থাকা এক ব্যক্তি নিজেকে তার বাবা পরিচয় দিয়ে ঘাটে নামেন। তিনি পাশের যাত্রীদের জানান, শিশুর মা ঘাটে রয়েছেন—তাঁকে নিয়ে আসতে যাচ্ছেন। কিছু সময়ের জন্য শিশুটিকে দেখাশোনার অনুরোধও করেন তিনি।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ওই ব্যক্তি আর লঞ্চে ফিরে আসেননি। পরে লঞ্চটি সোয়া ৭টার দিকে ধুলিয়া ঘাট এবং রাত ৮টার দিকে দীঘিরপাড় ঘাট ছাড়ার পরও তাঁর কোনো খোঁজ না মেলায় বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর লঞ্চের স্টাফরা শিশুটিকে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নেন।

লঞ্চের স্টাফ শাহিন রাত দেড়টার দিকে মোবাইল ফোনে জানান, তখন পর্যন্ত শিশুটির খোঁজে কেউ যোগাযোগ করেননি। একই তথ্য জানিয়েছেন ধুলিয়া লঞ্চঘাটের ইজারাদার প্রতিনিধি মনির হোসেনও।

এদিকে, শিশুটির পরিচয় শনাক্তে সহায়তার জন্য লঞ্চ কর্তৃপক্ষ গণমাধ্যমে তার একটি ছবি সরবরাহ করেছে। কেউ শিশুটিকে চিনতে পারলে লঞ্চ স্টাফ শাহিনের (০১৬৮৫৪৩৬১৫৪) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং লঞ্চের স্টাফ ও কয়েকজন যাত্রীর যৌথ তত্ত্বাবধানে নিরাপদে আছে বলে জানা গেছে।

বিশ্ব সাপ দিবস: অ্যান্টিভেনম পেতে সাপের চাষ

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

পবিপ্রবিতে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ

বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, অচেতন ৩ জেলে

মির্জাগঞ্জে ভূমি অফিসে দালালি, যুবকের কারাদণ্ড

কুয়াকাটায় জেলের জালে বিরল ও দৃষ্টিনন্দন লাইন্ড সার্জনফিশ

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

বিদ্যালয়ের নতুন ভবন: সাড়ে ৬ বছরে কলাম ছাড়া হয়নি কিছুই

দশমিনায় ২০২৫ সালের মামলায় আ.লীগের ৫ নেতা কারাগারে