হোম > সারা দেশ > পটুয়াখালী

তেঁতুলিয়া নদীতে জেলের জালে আটকা ঘড়িয়াল

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলের জালে আটকে পড়েছে একটি ঘড়িয়াল। সেটিকে কুমির ভেবে দিঘির পাড় লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রেখেছেন স্থানীয়রা। প্রাণীটির দেখতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। 

আজ শনিবার তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে বাকেরগঞ্জ উপজেলার এক জেলের জালে আটকে যায় প্রাণীটি। 

জানা যায়, ঘড়িয়াল বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায় একটি প্রাণী। এটি শান্ত প্রাণী, মানুষের জন্য ক্ষতিকর না। দীর্ঘদিন পরে এ প্রাণীটির দেখা মিলল বাংলাদেশের নদীতে। 

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ বলেন, ‘স্থানীয়রা কুমির একটি বেঁধে রেখেছেন বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। প্রাণীটি মূলত ঘড়িয়াল। এটি শান্ত প্রাণী, মানুষের জন্য ক্ষতিকর না। 

তবে স্থানীয় লোকজন প্রচুর ভিড় করায় ভয়ে ঘড়িয়ালটি অ্যানিমেল লাভারসের সদস্যদের আক্রমণ করেছে। তাদের পা কেটেছে, সেলাই লাগবে। চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’ প্রাণীটি অবমুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ

মা-শিশুকে বেত্রাঘাত ও জমি দখলে সহযোগিতা, ২ বিএনপি নেতার পদ স্থগিত

বাবাকে কাদা-পানিতে চুবিয়ে হত্যা: আদালতে যাওয়ার পথে ছেলেকে হাতুড়িপেটা, হাসপাতালেও হামলাচেষ্টা