হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একই গ্রামের সানু মীর (৪৫) ও জাকির বয়াতির (৫০) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছু দিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় সালিস বৈঠক হলেও সানু মীর ও তাঁর অনুসারীরা সেই রায় মানতে অস্বীকৃতি জানান।

এরই জেরে আজ বিকেলে সানু মীরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে জাকির বয়াতির ওপর হামলা চালান। এ সময় জাকিরের ছেলে ফাহিম বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থলেই ফাহিম মারা যান। গুরুতর আহত জাকির বয়াতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত সানু মীর পলাতক রয়েছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পলির নিচে ৬৫০০ কোটি টাকা

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার