হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় ১৩ হাজার টাকায় বিক্রি একটি ইলিশ, ওজন আড়াই কেজি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় ইদ্রিস নামে এক জেলের জালে ধরা পরেছে আড়াই কেজি ওজনের ১টি ইলিশ। যা বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। 

আজ রোববার দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে ইলিশটি নিয়ে আসলে সামিরা ফিসের মাধ্যমে নিলাম ডাকে ১২ হাজার টাকায় কিনে নেন বশির গাজী নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে বশির অন্য এক ক্রেতার কাছে ইলিশটি ১৩ হাজার টাকায় বিক্রি করেন। 

গাজী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. বশির গাজী আজকের পত্রিকাকে বলেন, এত বড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি নিলামের মাধ্যমে কিনে সঙ্গে সঙ্গে এক হাজার টাকা লাভ করে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে।’

পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার