হোম > সারা দেশ > পটুয়াখালী

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। গতকাল শনিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভূঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। মার্চে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে।

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) যৌথ উদ্যোগে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে চীনা নির্মাণ প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড ও রাষ্ট্রীয় মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড। ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ৯৫০ একর আয়তনের এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের আগস্টে।

বিশ্ব সাপ দিবস: অ্যান্টিভেনম পেতে সাপের চাষ

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

পবিপ্রবিতে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ

বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, অচেতন ৩ জেলে

মির্জাগঞ্জে ভূমি অফিসে দালালি, যুবকের কারাদণ্ড

কুয়াকাটায় জেলের জালে বিরল ও দৃষ্টিনন্দন লাইন্ড সার্জনফিশ

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

বিদ্যালয়ের নতুন ভবন: সাড়ে ৬ বছরে কলাম ছাড়া হয়নি কিছুই

দশমিনায় ২০২৫ সালের মামলায় আ.লীগের ৫ নেতা কারাগারে