হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় মলম পার্টির ৬ সদস্য গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে মলম পার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সৈকতের লেম্বুরবন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মানুষকে অজ্ঞান করার সরঞ্জাম ২ কৌটা মলম ও ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকার শাহ আলম (৫২), জাকির হাওলাদার (৪৫), শিবচরের মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার মামুন আকন (৪২), রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার কুদ্দুস মোল্লা (৩৪) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের জাহাঙ্গীর মোল্লা (৩৪)। 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের পুলিশ সুপার আশরাফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লেম্বুরবন এলাকার ইব্রাহিম নামের এক ব্যক্তিকে কয়েক মাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। তাদের কয়েকজনকে সৈকতে ঘোরাঘুরি করতে দেখে ইব্রাহিম বৃহস্পতিবার পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।’ 

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের নামে ছয়-সাতটি করে মামলা রয়েছে। আজ শুক্রবার আরও একটি মামলা হয়েছে। তাদের কলাপাড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ

মা-শিশুকে বেত্রাঘাত ও জমি দখলে সহযোগিতা, ২ বিএনপি নেতার পদ স্থগিত

বাবাকে কাদা-পানিতে চুবিয়ে হত্যা: আদালতে যাওয়ার পথে ছেলেকে হাতুড়িপেটা, হাসপাতালেও হামলাচেষ্টা