হোম > সারা দেশ > পটুয়াখালী

বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি 

গ্রেপ্তার জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকীতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাবুল মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং উপজেলার মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি। বিএনপি অফিস ভাঙচুর মামলায় মুরাদিয়ার বোর্ড অফিস বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় জানা গেছে, ২০২২ সালে সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে গত ৭ নভেম্বর মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় মামলা দায়ের করেন।

২২ কেজি ৭০০ গ্রামের কোরাল মাছ বিক্রি ৩০ হাজার টাকায়

তরমুজচাষির কাছে চাঁদা দাবির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

পটুয়াখালী লঞ্চঘাটে অভিযান, পাঁচ লঞ্চ থেকে শতাধিক তোশক জব্দ

বড় ভাইয়ের কাছে টাকার ভাগ চাইতে গিয়ে ভাতিজার হামলায় চাচা আহত

পটুয়াখালীতে চলছে রাখাইন সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব, কাল শেষকৃত্য

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত হাতাহাতি, আহত ১

লঞ্চের ধাক্কায় তরমুজবাহী ট্রলার ডুবে ২ শ্রমিকের মৃত্যু, লঞ্চের রুট পারমিট স্থগিত

সৈকতে যথেচ্ছ মোটরসাইকেল চালনা, ঝুঁকিতে পর্যটকেরা

পটুয়াখালীতে তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঈদের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকদের ঢল