হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

গ্রেপ্তার হারুন মৃধা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ হারুন মৃধা (৪৬) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নওয়ামালা ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হারুন মৃধা নওয়ামালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। একই সঙ্গে তিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ইউনিয়নের ‘নিজ বটকাজল’ এলাকার বাসিন্দা ও মৃত হাফেজ আলী মৃধার ছেলে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

পলির নিচে ৬৫০০ কোটি টাকা

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার