হোম > সারা দেশ > পটুয়াখালী

জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান অবরুদ্ধ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

তালিকাভুক্ত অনেক জেলেও চাল পাননি বলে অভিযোগ। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যানকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে বাড়িতে পৌঁছে দেন।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।

জেলেদের অভিযোগ, চাল বিতরণের সময় তাঁদের কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়েছে। এ ছাড়া অনেক নিবন্ধিত জেলে তালিকাভুক্ত থাকা সত্ত্বেও চাল পাননি। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতি জেলের জন্য ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেককে ৬০-৭০ কেজি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এ বিষয়ে জেলেরা ওই ইউপির প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীর কাছে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জেলেরা তাঁকে বাজারে অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধ অবস্থায় শাহজাহান গাজী অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে তাঁর বাড়িতে নিয়ে যান।

তবে ঘটনার বিষয়ে কথা বলতে ওই চেয়ারম্যানকে তাঁর বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

পটুয়াখালীতে খাল থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

ঈদে পর্যটক বাড়লেও বিগত বছরের চেয়ে উপস্থিতি কম

পটুয়াখালীর ৩০ গ্রামে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জনতার হাতে জামায়াত নেতা আটক

সাংবাদিক তুহিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

অবৈধভাবে ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরি, মালিককে এক বছরের কারাদণ্ড

পটুয়াখালীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ইমামকে পুলিশে সোপর্দ

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

পবিপ্রবিতে উপাচার্যের অপসারণের দাবিতে ৮ম দিনের অবস্থান কর্মসূচি