হোম > সারা দেশ > পটুয়াখালী

এক ইলিশ বিক্রি হলো ৫ হাজারে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

৫ হাজার ১৭০ টাকায় বিক্রি হয় ইলিশ মাছটি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সকালে ইলিশটি তার জালে উঠে আসে। পরে কুয়াকাটার মেয়র বাজারে নিলে নিলামে ৫ হাজার ১৭০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন।

জানা গেছে, ১ লাখ ২০ হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয়।

ছগির হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় খুঁটা জাল দিয়ে মাছটি শিকার করে বিক্রির জন্য জেলে নিয়ে আসেন আড়তে। তবে এই রকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পড়ে। আজকে মাছটি কিনেছি লাভের আশায়, এখন সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দেব।’

জেলে নাসির মাঝি বলেন, ‘আজকে ট্রলারে একটি মাছই পেয়েছি। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে আমি যে মাছটি পেয়েছি, এটি সাইজে বড় হওয়ার কারণে অনেক টাকায় বিক্রি করেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের পরিমাণ দিনে দিনে বাড়ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ আরও বাড়বে। তখন দাম আরও কমে আসবে।’

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ

মা-শিশুকে বেত্রাঘাত ও জমি দখলে সহযোগিতা, ২ বিএনপি নেতার পদ স্থগিত

বাবাকে কাদা-পানিতে চুবিয়ে হত্যা: আদালতে যাওয়ার পথে ছেলেকে হাতুড়িপেটা, হাসপাতালেও হামলাচেষ্টা