হোম > সারা দেশ > পঞ্চগড়

প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি 

মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা তরুণীও আহত হয়েছেন।

আজ রোববার দুপুরে উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন উপজেলার বেংহারী ইউনিয়নের ধনীপাড়া গ্রামের উপেন চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরের দিকে স্বপন তাঁর প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ফুটকিবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে স্বপন ও তাঁর সঙ্গে থাকা তরুণী আহত হন। গুরুতর আহত স্বপনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে স্বপনের মৃত্যু হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মারুফা জানান, বিকেলে দুর্ঘটনায় আহত অবস্থায় স্বপন নামের এক যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক ও তাঁর সঙ্গে থাকা তরুণী সম্পর্কে প্রেমিক-প্রেমিকা ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পঞ্চগড়ে আবারও মোহনীয় রূপে আবির্ভাব কাঞ্চনজঙ্ঘার, মুগ্ধ পর্যটকেরা

পানির ন্যায্য হিস্যা দিয়ে নিজেকে বন্ধুপ্রতিম দেশ প্রমাণ করবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাহফিলের নামে সরকারের বিরোধিতা করলে মেনে নেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে তরুণীর ব্যক্তিগত ছবি নিয়ে বিরোধ, ভারতীয় যুবকসহ গ্রেপ্তার ৩

পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেপ্তার ২

দ্বিতীয় করতোয়া সেতুর অনুমোদন, পঞ্চগড়ে আনন্দ-উল্লাস

তিন দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

বোদা উপজেলা: ফসলে পোকার আক্রমণ কৃষি কর্মকর্তা ‘লাপাত্তা’

পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ে বিক্ষোভ, অবরুদ্ধ সহকারী শিক্ষক

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪ শিশু-তরুণ আটক