হোম > সারা দেশ > পাবনা

বিলের মাঝে পাহারাদার দম্পতিকে বেঁধে ৩টি ট্রান্সফরমার লুট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে বিলের মাঝে পাহারাদার স্বামী-স্ত্রীকে মারধর ও বেঁধে রেখে স্কিমের ডিপ টিউবওয়েলের তিনটি ট্রান্সফরমার লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, বোয়ালমারী গ্রামের বিলের স্কিম ডিপ টিউবওয়েলের দায়িত্বে ছিলেন উপজেলার ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন। তিনি এই ডিপ টিউবওয়েল রক্ষণাবেক্ষণ এবং রাতে সেখানে থেকে পাহারা দিতেন।

গতকাল দিবাগত রাতে ডিপ টিউবওয়েলের ঘরে আনিস হোসন ও তাঁর স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ঘর ঘিরে ফেলে। তারা ডিপ টিউবওয়েলের ঘরে ঢুকে পাহারাদার আনিস ও তাঁর স্ত্রীকে মারধর করে তাঁদের দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং দুজনের মুখে টেপ লাগিয়ে দেন। এরপর সংঘবদ্ধ চক্রটি ডিপ টিউবওয়েলের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে একে একে তিনটি ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়। সকালে এলাকাবাসী এই দম্পতিকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, সকালে স্থানীয়রা বিষয়টি জানানোর পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৪

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৭

ঈশ্বরদীতে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় সড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মখলেসুর রহমানের মৃত্যু

যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিল পুলিশ

মোটরসাইকেল বেচতে নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছিল কিশোর, বাসের ধাক্কায় মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ

বরখাস্তের পরও স্কুল চালাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঈশ্বরদীতে নারী শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি