হোম > সারা দেশ > পাবনা

বাড়িতে ভেজাল দুধের কারখানা, মালিক-সহযোগীর জেল-জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় বাড়িতে ভেজাল দুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ ও প্রস্তুত করা ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক ও তাঁর সহযোগীকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ৩৬ ড্রাম জেলি জব্দ করা হয়, যার ওজন প্রায় ২ হাজার ৭০০ কেজি। এ ছাড়া দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল এবং ৩২০ লিটার প্রস্তুত করা ভেজাল দুধ উদ্ধার করা হয়। জব্দ করা এসব উপকরণ ও দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

অভিযানে ভেজাল দুধ তৈরির সঙ্গে জড়িত থাকায় কারখানার মালিক আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড এবং তাঁর সহযোগী সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা, ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান এবং থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, আবুল বাশার দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাবনায় বজ্রপাতে ৬ জন নিহত

পাবনায় গুলিতে শ্রমিক দল ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ২ নেতা নিহত

রূপপুরে ‘পাওয়ার স্টার্টআপ’, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে নভেম্বরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর রিফুয়েলিংয়ের জ্বালানি সরবরাহ সম্পন্ন

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কৃষি কর্মকর্তা নিহত

পাবনায় অর্থ আত্মসাৎ মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল চাটমোহর, বাম্পার ফলনের হাতছানি

চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কিশোর

পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর লুট, তুলে নেওয়া হচ্ছে মাটি

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তরুণের মৃত্যু