হোম > সারা দেশ > পাবনা

ঘরে ঘুম পাড়িয়ে রেখে যায় মা, পরে নদীর তীরে মিলল শিশুর লাশ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

৫ মাসের শিশু সোহাগী মন্ডলের লাশ পাওয়ার খবরে তার বাড়িতে এলাকাবাসীর ভিড়। আজ সকালে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মন্ডলপাড়ায়। ছবি: আজকের পত্রিকা

ঘরের বারান্দায় আজ শনিবার সকাল ৬টায় ঘুম পাড়িয়ে পাঁচ মাসের শিশু সোহাগী মণ্ডলকে রেখে বের হয়েছিলেন মা। এক ঘণ্টা পর সকাল ৭টার দিকে বড়াল নদের পাড়ে শিশুটির লাশ পাওয়া যায়। পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

সোহাগী মণ্ডলপাড়া গ্রামের কমল মণ্ডলের মেয়ে। খবর পেয়ে চাটমোহর থানার পুলিশ ঘটনাস্থলে গেছে।

কমল মণ্ডল আজকের পত্রিকাকে জানান, সকাল ৬টার দিকে তাঁর স্ত্রী শ্রাবন্তী মণ্ডল সোহাগীকে ঘরের বারান্দায় বিছানায় ঘুম পাড়িয়ে রেখে বাইরে গরুর খড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে বিছানায় নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে বড়াল নদের পাড়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। সেখান থেকে লাশ বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন। কমল মণ্ডল দাবি করেন, তার মেয়েকে ঘর থেকে কেউ নিয়ে গিয়ে হত্যা করে বড়াল নদের পাড়ে ফেলে রেখেছে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। থানায় হত্যা মামলা হবে। প্রাথমিক তদন্তকাজ শুরু হয়েছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল ছেলে

পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

মা ইলিশ রক্ষার অভিযানে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ, অর্থদণ্ড

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের ১৮ নতুন কোচ পৌঁছাল দর্শনায়

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক