হোম > সারা দেশ > পাবনা

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক আখ্যা দিয়ে ফেসবুকে যুবদল নেতার পোস্ট

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুরায় শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে যুবদলের সাবেক এক নেতা ফেসবুকে পোস্ট দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাতে দেওয়া তাঁর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে পোস্টটি তিনি ডিলিট করেন।

সাবেক যুবদল নেতা রোকনুজ্জামান রাজিব ফেসবুকে লেখেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।’ তাঁর এই পোস্ট দেওয়ার পর দলীয় নেতা-কর্মীসহ স্থানীয়রা তাঁকে নিয়ে সমালোচনা করছেন। কেউ তাঁর এ বক্তব্যকে ‘অল্প বিদ্যা ভয়ংকর’ বলে আখ্যা দিয়েছেন।

মো. জহির নামের একজন রাজিবের ওই পোস্ট শেয়ার করে লেখেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, এই কথাটার মানে জানতে চাই।’

রাজিব ভাঙ্গুরা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে কোনো কমিটি নেই। পেশায় পিকআপচালক হলেও তিনি রাজনীতিতে সক্রিয়। তাঁর বিরুদ্ধে এর আগে চাঁদাবাজির অভিযোগও উঠেছিল। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নানা বিতর্কে জড়ানো রাজিবকে এ ফেসবুক পোস্ট আবারও আলোচনায় আনল।

এ বিষয়ে রোকনুজ্জামান রাজিব বলেন, ‘এটি একটি অনিচ্ছাকৃত ভুল। কম্পিউটার দোকানে ভুল হয়ে গেছে, বিষয়টি নিয়ে আমি নিজেও বিব্রত।’

ভাঙ্গুরা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। এখন শোনলাম, খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

আরও খবর পড়ুন:

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে