হোম > সারা দেশ > নোয়াখালী

মানুষ যখন ন্যায়বিচার পায় না তখন নিজেরাই প্রতিরোধ শুরু করে: নাহিদ ইসলাম

নোয়াখালী প্রতিনিধি

‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

ডিসেম্বরে কোনো আপার আসার সুযোগ নেই, আসলে ফাঁসির মঞ্চও প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গত দুই বছরে ওসমান হাদী হত্যার বিচার পাইনি। জুলাই অভ্যুত্থানের শহীদ হওয়া ভাইদের হত্যার বিচারও পাইনি। মনে রাখবেন, মানুষ যখন ন্যায়বিচার না পায়, তখন নিজেরাই প্রতিরোধ করা শুরু করে।’

নাহিদ আরও বলেন, ‘বাংলাদেশের ছাত্রজনতা এখনো ঘুমিয়ে পড়ে নাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো ঘুমিয়ে পড়ে নাই। আপনাদের সেটার প্রমাণ দিতে হবে। আপনাদের সিনিয়ররা আন্দোলন করে গেছে, আর আপনাদের কাজ হচ্ছে তার ধারাবাহিকতা ধরে রাখা। কোনো ফ্যাসিবাদের জায়গা বিশ্ববিদ্যালয়ে হবে না। ২৪-এর গণ-অভ্যুত্থানের যে ইনকিলাবের জয়গান শুরু হয়েছিল, সেটি অব্যাহত রাখতে হবে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের প্রতিরোধের মাস। আমরা ৭১-এ বিজয় লাভ করেছি, ২৪-এ বিজয় লাভ করেছি, ২০২৬-এর ডিসেম্বরসহ সব ডিসেম্বরে বাংলাদেশের ছাত্রজনতা বিজয় লাভ করবে।’

আজ শনিবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মিলনায়তনে ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক কার্যক্রমের পুরস্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে নোবিপ্রবি ছাত্রশক্তি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ ও নিজাম উদ্দিন।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

টেকনাফ থেকে আসা পিকআপে লুকানো ছিল ৬২ হাজার পিস ইয়াবা

নোয়াখালীতে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা

হাতিয়ায় ৪ দোকানে তালা দিয়ে দখলে নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে নতুন কূপে দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

খরায় পুড়ছে আমনের খেত

হাতিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নামছেন হাতিয়ার জেলেরা

নোয়াখালীতে কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় এনসিপি নেতার পদত্যাগ

হাতিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

সুবর্ণচরে পুকুরে ডুবে প্রাণ গেল স্বর্ণা ও রূপার