হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মনিরুজ্জামান মনির (৫৮) নামে জেলা পরিষদের সাবেক এক সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় সড়কের পাশ থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আজ শুক্রবার বেলা ৩টার দিকে চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান মনির চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামানের ছেলে। তিনি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি এবং নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। মনির স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাঁর দলীয় পদবি জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান তাঁর এলাকার সমাজের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। আজ শুক্রবার সামাজিক মসজিদে নামাজ পড়ে সিএনজিচালিত অটোরিকশায় বসুরহাট বাজারে যাচ্ছিলেন তিনি। এ সময় চৌরাস্তা এলাকায় তাঁর সিএনজি গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তারা অটোরিকশা থেকে নামিয়ে মনিরুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। 

আহত মনিরকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসকের পরামর্শমতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর