হোম > সারা দেশ > নোয়াখালী

সেনবাগে তরুণীকে ধর্ষণের ঘটনায় বাবা গ্রেপ্তার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে তরুণীকে (২৩) ধর্ষণের ঘটনায় বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে র‍্যাব ১১ নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার ওই তরুণী তাঁর বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, রোববার রাত ৯টায় আসামিকে র‍্যাব ১১ সেনবাগ থানায় হস্তান্তর করে। ইতিমধ্যে বিজ্ঞ আদালত তরুণীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ওই তরুণীর স্বামী বিদেশে থাকেন। এ কারণে তিনি বাবার বাড়িতেই থাকতেন। গত বছরের ১৫ ডিসেম্বর তাঁর মা বাড়িতে ছিলেন না। বাড়ি ফাঁকা থাকায় তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন তাঁর বাবা। ঘটনার পর থেকে তাঁর বাবা বিষয়টি নিয়ে মুখ না খুলতে তাঁকে চাপ দেন এবং ভয়ভীতি দেখান।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর