হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, বিচারের দাবিতে সড়কে অবস্থান

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার সংসদ সদস্য হান্নান মাসউদ বিচারের দাবিতে সড়কে বসে পড়েন। আজ বুধবার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর সমর্থক ও বিপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে বসে পড়ে অবস্থান নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে যান হান্নান মাসউদ। প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এই খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের একপর্যায়ে হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয় পক্ষই সড়কের দুই পাশে অবস্থান নিয়ে আছে। যার ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

হান্নান মাসউদ বলেন, ‘আমি প্রকল্প বাজার পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসী, ডাকাতেরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করে। আমি এখানে অবস্থান নিয়েছি। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি অবস্থান ছাড়ব না। তিনি ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিলেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।’

পেনশনের টাকা আত্মসাৎ: নোয়াখালীতে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

নোয়াখালীর হাতিয়া: বৃষ্টি-জোয়ারে ২৫ হাজার হেক্টরের ফসলের ক্ষতি

নোয়াখালীতে মৎস্য প্রকল্প দখল করে ৩০ লাখ টাকার মাছ লুট, মানববন্ধনে হামলার চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা

নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী