হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় বিএনপি-এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় বিএনপি-এনসিপি সমর্থকদের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এদিক-সেদিক ছুটতে থাকে উদ্বোধনী অনুষ্ঠানে আসা হাজারো মানুষ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দ্বীপের নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে এই ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ফেরির উদ্বোধন করেন।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার, বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপি নেতা-কর্মীরা। আর স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় সংঘর্ষ। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।

হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুল আলম বলেন, ‘এটি হাতিয়ার ইতিহাসে একটি মাইলফলক। আমরা যদি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকি, তবে আমাদের অর্জন খণ্ডিত হবে।’

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরা আছেন। এখান পরিস্থিতি অনেকটা শান্ত।

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে আনার অভিযোগ

দলের বিভেদের সুযোগে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জয়নুল আবদিন ফারুক

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি’: সোনাগাজীতে হাসনাত আবদুল্লাহ

সপ্তম শ্রেণির ছাত্রীর উত্তরপত্র ভাইরাল, শিক্ষককে ‘বাবা’ সম্বোধন