হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অটোরিকশা উল্টে পানিতে, এক নারী নিহত, আহত-৪

নোয়াখালী প্রতিনিধি

গতকাল রাতে এওজবালিয়া ইউনিয়নের সোনাপুর-আলেকজান্ডার সড়কে অটোরিকশা উল্টে পানিতে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশা উল্টে পানিতে পড়ে এক নারী (২৭) নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও চারজন অটোরিকশা আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এওজবালিয়া ইউনিয়নের সোনাপুর-আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া গ্রামের তাজুল ড্রাইভারের বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সদর উপজেলার সোনাপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডারের উদ্দেশে যাত্রা করে। পথে এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামের তাজুল ড্রাইভারের বাড়ির কাছে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে ধানখেতের পানিতে পড়ে যায়। এতে এক নারী ও শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতিয়ায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে ভূমিহীন সমাবেশ

নোয়াখালীতে বালুর স্তূপ থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিব নিহত

ইতালিতে তিন বাংলাদেশি খুন, সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ

ইতালিতে স্ত্রী-সন্তানসহ প্রবাসী খুন: গত বছর নোয়াখালীর বাড়িতে চিঠিতে হুমকি দিয়েছিল ‘লাল বাহিনী’

ইতালিতে খুন বাংলাদেশি পরিবারের বাড়ি নোয়াখালী

নোয়াখালীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ দুজনকে আটকে পুলিশে দিলেন স্থানীয়রা

নোয়াখালীতে পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সম্পাদককে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ, বিচার দাবিতে সংবাদ সম্মেলন