হোম > সারা দেশ > নীলফামারী

মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কা, সাবেক সেনাসদস্য নিহত

নীলফামারী প্রতিনিধি

দুর্ঘটনার শিকার বাস। ছবি: সংগৃহীত

নীলফামারীতে যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এ কে এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৮) নামের এক ব্যক্তি মারা যান। তিনি সাবেক সেনাসদস্য ও মোটরসাইকেলের আরোহী ছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই সাবেক সেনাসদস্য ডোমার উপজেলার চিলাহাটির জাকারিয়া বসুনিয়ার ছেলে।

এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর স্ত্রী ও দুই সন্তান আহত হন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে ছিটকে পড়লে বাসের ১০ যাত্রী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক সংস্কারকাজ চলাকালে রাস্তার খাল ও বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর বসুনিয়া।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা শহর থেকে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে সাবেক সেনাসদস্য জাহাঙ্গীর বসুনিয়া নিজ বাড়িতে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দিকে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

চায়না জাল তৈরির কারখানায় অভিযান, ৪১ লাখ টাকা মূল্যের জাল জব্দ

সংবাদ সংগ্রহকালে চ্যানেল ওয়ানের প্রতিবেদকের ওপর চেয়ারম্যান বাহিনীর হামলা

নীলফামারীতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

দ্রুততম সময়ে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদমন্ত্রী

ডিমলায় সড়কে ব্যবসায়ীকে পিটিয়ে ২০ লাখ টাকা ছিনতাই

সৈয়দপুরে ব্যবসায়ীদের সঙ্গে পৌর কর্মচারীদের সংঘর্ষ, আহত ৮

সংসদে জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় দুঃখপ্রকাশ জামায়াত এমপির

তিস্তা সেচ ক্যানেল প্রকল্প: নানা অনিয়মে সুফল মিলছে না, ক্ষোভ

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা