হোম > সারা দেশ > নীলফামারী

ঝড়ে গাছের ডাল রেললাইনে: নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নীলফামারী প্রতিনিধি

খুলনাগামী খুলনা মেইল (রকেট মেইল) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীতে রেললাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল (রকেট মেইল) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সকাল থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ পরিচালনা করছে।

জানা যায়, সকাল ৮টার দিকে চিলাহাটি থেকে খুলনা মেইল ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যায়। নীলফামারী রেলস্টেশনে যাত্রাবিরতির পর ট্রেনটি খয়রাতনগর রেলস্টেশন অতিক্রম করার পর রেললাইনের ওপর গাছের ডাল পড়ে থাকায় সেটির সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। সৈয়দপুর থেকে চিলাহাটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেসের যাত্রা চিলাহাটি-নীলফামারী ও ডোমার স্টেশনে বাতিল করা হয়। ফলে রূপসা ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনার অভিমুখে ছেড়ে যায়।

এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মিঠুর রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। বিকেল ৫টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ডিমলায় বড় বোনের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

দ্রুত বাড়ছে তিস্তার পানি, দুই জেলায় বন্যার শঙ্কা

ধাইজান নদীকে ‘খাল’ দেখিয়ে খনন: ৩৯ লাখ টাকা ব্যয়ের বৈধতা নিয়ে প্রশ্ন

সৈয়দপুর রেলওয়ে: নষ্ট হচ্ছে ১৫০ কোটি টাকার সম্পদ

সৈয়দপুরে সরকারি এক প্রাথমিক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ জন

শ্রমিক ইউনিয়নের এক পক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন

নীলফামারীতে ট্রাক-ভ্যান সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

যন্ত্রপাতির অভাবে প্ল্যান্টই ‘বর্জ্য’

নীলফামারীতে শিক্ষার্থীদের মিড-ডে মিলে পচা ডিম পেলেন ইউএনও

সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও, পার্কিং চার্জ কমানোর দাবি