হোম > সারা দেশ > নেত্রকোনা

স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮

নেত্রকোনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরীতে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলমগীর নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের (২৩) মৃত্যু হয়। তিনি উপজেলার রানীচাপুর গ্রামের নূরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যায় রানীচাপুর এলাকায় দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে প্রথম দফা সংঘর্ষ হয়। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ আবার মুখোমুখি সংঘর্ষে জড়ায়। থেমে থেমে সারা দিন ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন।

সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংঘর্ষে এক পক্ষে ছিলেন উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন ও অন্য পক্ষে ছিলেন একই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি মামলা হয়েছে। সংঘর্ষে নিহত ব্যক্তির ঘটনায় তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বর্তমানে রানীচাপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

৯০ দিনের মধ্যে সাংবাদিক আলিফ হত্যার বিচার শেষ করার দাবি

বাড়ির সামনে গর্তে জমা পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নেত্রকোনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

নেত্রকোনায় শূন্য পাস কলেজের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, এক দিনে তিনবার বদল

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নেত্রকোনায় এক মাসে কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

বিশ্বযুদ্ধের প্রেমের যাত্রা থেমেছিল হাওরে, কুলপতাক গ্রামে শায়িত তিন অস্ট্রেলীয়

নেত্রকোনায় পাঁচ কলেজে ৩০ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

তিন শিক্ষকের কলেজে শিক্ষার্থী একজন, দ্বিতীয়বারও পাসের মুখ দেখেনি

নেত্রকোনায় সাংবাদিক হত্যায় জড়িত সন্দেহে আরও দুজন গ্রেপ্তার