হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ৮ বছরের শিশুকে হাত-মুখ বেঁধে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া (৮ বছর) এক শিশুকে হাত-মুখ বেঁধে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে অভিযুক্ত সমির মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা।

আজ সোমবার সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল ভুক্তভোগী শিশু ও তার পাঁচ বছর বয়সী ভাই। পথে অভিযুক্ত সমির মিয়া শিশুটিকে পাশের একটি জঙ্গলে নিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির সঙ্গে থাকা ভাই বাধা দিলে তাকে মারধর করে ভয়ভীতি দেখান সমির। পরে তার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়েছে, গতকাল ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত সমির মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁর মোবাইলে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, শিশুর চিকিৎসা শেষে তার মা বাদী হয়ে থানায় অভিযোগ দেন। পরে রাতেই সেটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়। ঘটনার পরপরই অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়: অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক

পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার, ‘মাদকসম্রাজ্ঞী’সহ আটক ৩

নেত্রকোনায় লাশ দাফন শেষে ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪০

বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড!

​নেত্রকোনায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা

দুর্গাপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দুজন আটক

কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ ইসলাম

চুরি করা ট্রান্সফরমারের যন্ত্রাংশ আনতে গিয়ে আটক যুবক

চোরাই কম্বলবোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ১