হোম > সারা দেশ > নেত্রকোনা

সীমান্তে ১২ ভারতীয় গরুসহ আটক ২ চোরাকারবারি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

আটক দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরুসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য জানান। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার জিগাতলা এলাকার আব্দুর রহমান (৪০) ও রুবেল মিয়া (২৫)।

ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ভরতপুর সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে নিয়ে আসছেন। এ তথ্যের ভিত্তিতে রাতেই পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। গভীর রাতে গরুসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে। চোরাকারবারের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ওসি।

কেন্দুয়ায় ২ মোটরসাইকেলের সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

শতবর্ষী ধর্মপল্লি থেকে চুরি হওয়া ৪০ কেজির সেই ঘণ্টা উদ্ধার

মামলা তুলে না নেওয়ায় বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, এলাকাছাড়া পরিবার

নেত্রকোনায় ২ অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল শিশুর

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুছাত্রী, সব সম্পদের বিনিময়ে মামলা থেকে মুক্তি চান মাদ্রাসাশিক্ষক

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ

নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, আটক ৩

নেত্রকোনায় প্রায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক