হোম > সারা দেশ > নেত্রকোনা

ময়মনসিংহে ৪৯২ বোতল ফেনসিডিলসহ নেত্রকোনার যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

৪৯২ বোতল ফেনসিডিলসহ আটক আল-আমিন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় অভিযান চালিয়ে ৪৯২ বোতল ফেনসিডিলসহ আল-আমিন (৩৩) নামের এক যুবককে আটক করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭৮ হাজার টাকা।

আজ বুধবার সকাল ১০টার দিকে তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের পাশের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় ১০টি প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

আটক আল-আমিন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মনির উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেছেন।

৯০ দিনের মধ্যে সাংবাদিক আলিফ হত্যার বিচার শেষ করার দাবি

বাড়ির সামনে গর্তে জমা পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নেত্রকোনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

নেত্রকোনায় শূন্য পাস কলেজের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, এক দিনে তিনবার বদল

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নেত্রকোনায় এক মাসে কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

বিশ্বযুদ্ধের প্রেমের যাত্রা থেমেছিল হাওরে, কুলপতাক গ্রামে শায়িত তিন অস্ট্রেলীয়

নেত্রকোনায় পাঁচ কলেজে ৩০ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

তিন শিক্ষকের কলেজে শিক্ষার্থী একজন, দ্বিতীয়বারও পাসের মুখ দেখেনি

নেত্রকোনায় সাংবাদিক হত্যায় জড়িত সন্দেহে আরও দুজন গ্রেপ্তার