হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের কচুয়ারচর গ্রামের এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সোলেমা আক্তার (২৫), সেলিম মিয়া (৪০), খোকন মিয়া (৪৫), সোহেল মিয়া (৪০) ও শামীম মিয়া (২৩) নামে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়ারচর গ্রামের সোহেল মিয়া ও তাঁর চাচাতো ভাই জুলহাস মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমির ভাগ-বাঁটোয়ারাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে সোহেল মিয়া তাঁর লোকজন নিয়ে বাড়ির পাশের বিরোধপূর্ণ একটি জমিতে গিয়ে ওই জমির আইল কাটা শুরু করেন। পরে খবর পেয়ে জুলহাস মিয়া ও তাঁর লোকজন গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে উভয় পক্ষের চার নারীসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের তিনজন চাকরিচ্যুত

রাতে কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ, ভোরে পুকুরে মিলল বৃদ্ধের লাশ

নেত্রকোনায় সীমান্তবর্তী নদ-নদী দিয়ে ঢুকছে পাহাড়ি ঢল, প্লাবিত ৪০ গ্রাম

ঋণ কমাতে গিয়ে আসামি, গ্রেপ্তার আতঙ্কে কৃষকের মৃত্যু

দুর্গাপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাচার ঘরে ডাকাতি, আটক ৩

যুবককে স্টেশন থেকে পেটাতে পেটাতে নেওয়া হলো গ্রামে, বেঁধে রাখার পর গেল প্রাণ

খালিয়াজুরীতে ধনু নদ থেকে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

মোবাইলে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখার সময় খালে পড়ে নিখোঁজ, দুদিন পর ভেসে উঠল লাশ

দুর্গাপুরে নানা আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা পালিত